দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, চুরি বা দলের ভাবমূর্তি নষ্ট করার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়নি। জনগণের পাশে থাকতে গিয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর শামসুল হক রোড এলাকার ঝাউতলা গার্ডেনে যুবদল নেতা সোলেমান খানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, “নির্বাচন অনেকেই করবেন, কিন্তু ভোট দেবেন জনগণ। তাই জনগণের পাশেই থাকতে চাই। জনগণ আমার পাশে থাকলে আমি বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে ভাবি না।”
তিনি আরও বলেন, “দলের বাইরে থেকেও জাতীয় কর্মসূচি পালন করছি। এতে আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। কিন্তু জনগণের জন্য বড় আকারে কিছু করতে হলে একটি পদের প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, মহানগর বিএনপি নেতা আজহারউদ্দীন বাপ্পি, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, লাকসাম উপজেলা যুবদল নেতা মো. ইয়াসিন মিয়া এবং কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ অনেকে।
এমএস/